শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

হেলমেট পরে মারামারি করেছে শিবির : ফজলুর রহমান

ডেস্ক রিপোর্ট / ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, গত ১৬ বছর ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে যেতে পারেনি, হলে থাকতে পারেনি; তাদের নাম শুনলেই বের করে দেওয়া হয়েছে। কিন্তু শিবির নিজের রাজনৈতিক, আদর্শিক পরিচয় গোপন করে ক্ষমতাসীন দলের সদস্য হয়েছে। ওই দলটির যাতে সর্বনাশ হয় তাই মাথায় হেলমেট পরে মারামারি তারাই করেছে। গতকাল একটি টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, যখন ছাত্রলীগ-আওয়ামী লীগের দুর্দিন আসছে, তখন শিবির স্বরূপে আবির্ভূত হয়েছে। সেই শিবিরকর্মীরাই এখন ডাকসুর ভিপি-জিএস।

ডাকসু নির্বাচনের প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, এই ধরনের রাজনৈতিক পরিস্থিতিতে ডাকসুতে পাস-ফেল করলে কী আসে যায়? তা-ও তারা নিজেদের নামে পাস করেনি, একটি ঐক্যজোটের প্যানেল দিয়ে পাস করেছে। তিনি বলেন, মাহমদুর রহমান তো দুইবার ভিপি হয়েছিলেন, তার দল কি দেশ দখল করে ফেলেছে? জাসদ ছাত্রলীগ তো একসময় ডাকসু, রাকসুসহ সব দখল করে ফেলেছিল, এই কারণে তারা বাংলাদেশ দখল করে ফেলেছিল?

১৯৭২ সালের ডাকসুর প্রথম ইলেকশনে মুজাহিদুল ইসলাম সেলিম ছাত্র ইউনিয়নের ভিপি, মাহবুব জামান জিএস।

রাকসুতে তাই, চাকসুতে তাই, সব জায়গায় তারা দখল করে ফেলল। এই কারণে ক্ষমতায় চলে গিয়েছিল? কমিউনিস্ট পার্টি ক্ষমতায় চলে গিয়েছিল?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ