শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

হিলি স্থলবন্দরের গুরুত্বপূর্ণ সড়ক ও বন্দর পরিদর্শন করলেন এমএ আকমল হোসেন আজাদ 

মোহাম্মদ লুৎফর রহমান.হিলি(দিনাজপুর):- / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

 

দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকার ডুগডুগি-ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক (এন-৫২১) মানে উন্নীতকরণসহ ৩টি গুরুত্বপূর্ণ সড়কের বিদ্যমান সরু/জরাজীর্ণ কালভার্টসমূহ পুনঃনির্মাণ এবং বাজার অংশে রিজিড পেভমেন্ট ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য সিনিয়র সচিব এমএ আকমল হোসেন আজাদ।

শুক্রবার (৩০মে) বিকেলে তিনি সড়ক পথে হিলি স্থলবন্দর ও সড়ক গুলো পরিদর্শনে আসেন। এসময় তাকে ফুলেল শুভেচছা জানান হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও হাকিমপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন।

পরিদর্শন ও বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন,দেশের দ্বিতীয় স্থলবন্দর হিলি।এই বন্দরের ৯ কিলোমিটার রাস্তার খুবই খারাপ অবস্থা এটার জন্য নতুন করে সড়ক ও জনপথ বিভাগ প্রকল্প নিবেন। হিলি স্থলবন্দরের ফোরলেন সড়ক,হিলি স্থলবন্দর থেকে ঘোড়াঘাট ও হিলি-হিচমী-জয়পুরহাট মহাসড়কের কাজ গুলোর বাস্তব অবস্থা দেখার জন্য আমরা মাঠ পর্যায়ে এসেছি।সমস্যা গুলো দ্রুত সমাধান করা হবে।

এসময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব গোলাম মোছাদ্দেক,ভৌত অবকাঠামো বিভাগ ও পরিকল্পনা কমিশনের উপপ্রধান বেগম শারমিন আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ