শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন

হিলিতে সেমাই কারখানায় অভিযান, চারটি কারখানা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫

 

দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরিসহ বেশকিছু অভিযোগে ৪টি সেমাই কারখানা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

বুধবার( মার্চ) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হিলির স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় বিভিন্ন সোমাই কারখানায় অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এই জরিমানা করেন।

এসময় দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও বিএসটিআইয়ের প্রতিনিধি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, ‘আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে হিলির স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় একটি লাইসেন্স দিয়ে একাধিক সেমাই কারখানা পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও কৃত্রিম রঙ ব্যবহারের অপরাধে ৪টি কারখানা মালিককে এসব জরিমানা করা হয়েছে এবং লাইসেন্সবিহীন কারখানা গুলো সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে।’ জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ