শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

হিলিতে যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

মো. লুৎফর রহমান.হিলি(দিনাজপুর): / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

হিলিতে যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

দিনাজপুরের হিলিতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর লাইসেন্সবিহীন যৌন উত্তেজনা সৃষ্টিকারী সিরাপ বিক্রি ও মজুতের অপরাধে দুই মুদি দোকানিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান এবং প্রায় ২ হাজার পিচ জব্দকৃত সিরাপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

রবিবার (২৭ এপ্রিল) বিকেলে পৌর শহরের ছাতনি চৌমুহনী বাজারে মোতালেব হোসেন ও জনৈক মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করা হয় এবং পরে প্রায় ২ হাজার পিচ জব্দকৃত যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর শহরের ছাতনি চৌমুহনী বাজারের মুদি দোকানে অবৈধভাবে লাইসেন্সবিহীন ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর সিরাপ বিক্রি ও মজুত করা হয়েছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী উক্ত বাজারের মুদি দোকানি মোতালেব হোসেন কে এক লাখ টাকা ও জনৈক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় জব্দ করা হয় যৌন উত্তেজনা সৃষ্টিকারী বিভিন্ন ব্রান্ডের প্রায় ২ হাজার পিচ বোতল সিরাপ। পরে জব্দকৃত সিরাপ হিলি ঘোড়াঘাট সড়কে বুলডোজারে গুঁড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাকিমপুর থানা পুলিশের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ