শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

হিলিতে  ছাত্র আন্দোলনে নিহত সূর্যের পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর

মোহাম্মদ লুৎফর রহমান, দিনাজপুর প্রতিনিধি / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

ঈদ মানেই আনন্দ। আর ঈদ আনন্দ ভাগাভাগি করতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আগুনে পুড়ে নিহত শিক্ষার্থী আসাদুজ্জামান (সূর্যের) পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন জেলা জামায়াতের আমীর। নিহত পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৫ জুন ) দুপুর বারোটার দিকে উপজেলার বড় ডাঙ্গাপাড়া গ্রামে নিহত সূর্যের নিজ বাড়িতে তার পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ আনিসুর রহমান।

জামায়াত নেতৃবৃন্দের উপস্থিতিতে সন্তান হারানোর বেদনায় কান্নায় ভেঙ্গে পড়েন নিহত সূর্যের মা। পরে নেতৃবৃন্দ তাকে শহীদ সন্তানের মা হিসেবে ধৈর্য্যধারণ করার অনুরোধ করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক,সহ সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত।

হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলাম, পৌর আমীর মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের পক্ষে দেশব্যাপী আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানবিক সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে জানান জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ আনিসুর রহমান। আমরা এই শহীদ পরিবারে পাশে আগামী দিনেও থাকবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ