শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

হাসিনা সৌদির টাকায় মসজিদ তৈরি করেছে, বিএনপি ক্ষমতায় গেলে মডেল মন্দির তৈরি করা হবে

ডেস্ক রিপোর্ট / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

“শেখ হাসিনা সরকার সৌদি আরবের টাকায় প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ তৈরি করলেও, কোনো উপজেলা তো দূরের কথা — সারা দেশে কোথাও একটি মডেল মন্দিরও তৈরি করেননি। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির নির্মাণ করা হবে।”

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বড়নগর সাহা বাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন ফরিদপুর-১ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী, সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি খোন্দকার নাসিরুল ইসলাম।

তিনি আরও বলেন, “মুসলমানদের মসজিদে নামাজ পড়তে যেমন পাহারা দিতে হয় না, তেমনি মন্দিরেও কোনো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। আপনারা নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করবেন।”

সাহা বাড়ি পূজামণ্ডপে পৌঁছালে খোন্দকার নাসিরুল ইসলামকে স্বাগত জানান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় নেতা সুবাস সাহা।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির নেতা, গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সঞ্জয় সাহা, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা জাকির হোসেন টিআইসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পূজা দর্শন শেষে খোন্দকার নাসিরুল ইসলাম হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে বস্ত্র (শাড়ি, লুঙ্গি, ধুতি, পাঞ্জাবি) বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ