শিরোনাম
জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

রংপুর-৩ সদর আসনে মনোনয়নপত্র নিলেন জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

রংপুর-৩ সদর আসন থেকে নির্বাচনের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকীর কাছে জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। এতে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু, যুবসংহতির কেন্দ্রীয় নেতা হাসানুজ্জামান নাজিমসহ দলের নেতাকর্মীরা।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর-৩ সদর আসনে দলের চেয়ারম্যান জিএম কাদেরের মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে জাতীয় পার্টি আত্মপ্রকাশ করলো তারা নির্বাচনে অংশ নিচ্ছে। তবে নির্বাচনে সকল দলের জন্য মাঠ সমতল রাখার দাবী দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে। কমিশন যেন সকল প্রার্থীর প্রতি সমানভাবে আইন প্রয়োগ করে। অনেকে বলেছেন জাতীয় পার্টির দূর্গে হানা দেয়া হয়েছে। জাতীয় পার্টির জনপ্রিয়তা হ্রাস না বৃদ্ধি হলো তার প্রমাণ নির্বাচনে দেয়া হবে। আমরা জনগণের দেয়া মতমতের সঠিক প্রতিফলন চাই।
তিনি বলেন, তিনশ আসনে এখনও ভাইটাল প্রার্থী নির্বাচিত হয়নি। সময়ের আগেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দক্ষ, জনপ্রিয়, যারা বিজয়ী হতে পারবেন কিংবা সম্মানজনক ভোট পাবেন এমন প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়া হবে। আমাদের প্রার্থী তিনশ, আড়াইশ কিংবা দু’শো হতে পারে। আমরা মনেকরি দল সঠিক প্রার্থীকে মনোনয়ন দিলে নির্বাচনে জাতীয় পার্টি ভাল ফলাফল করবে।
তিনি আরও বলেন, ট্যাগের রাজনীতির কারণে ৫৪ বছরে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল নেই, বিচার বিভাগ কাজ করতে পারছে না। দেশে মবের সংস্কৃতি চালু হয়েছে। দুইশ জনকে নিয়ে মব তৈরী করে যা খুশি তাই করা যাচ্ছে। স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত অনেক সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু দেশের বর্তমান অবস্থা খুবই নাজুক। এখান থেকে দেশকে ঘুরে দাঁড়াতে আরও ২০ বছর সময় লাগবে।
রংপুর-৩ সদর আসনে বিএনপি প্রার্থী’র মনোনয়নপত্র সংগ্রহ : রংপুর-৩ সদর আসনে বিএনপি মনোনিত প্রার্থী, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন, বিএনপি’র রংপুর-৩ সদর আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, মহানগর বিএনপি’র সদস্য সুলতান আলম বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সেক্রেটারী অ্যাড. শাফি কামাল, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর মহিলা দলের সভাপতি অ্যাড. রেজেকা সুলতানা ফেন্সিসহ অন্যরা।
মহানগর বিএনপি’র সদস্য সুলতান আলম বুলবুল বলেন, রংপুর-৩ আসনের ভোটারদের আবেগকে কাজে লাগিয়ে এ আসন থেকে জাতীয় পার্টি বারবার বিজয়ী হয়েছে। এরপর তারা ক্ষমতায় গিয়ে সদরবাসীর কোন উন্নয়ন করেনি। গণঅভ্যূত্থান পরবর্তী জনগণ পুরনো আবেগ ভূলে তারা স্থানীয়, সৎ, যোগ্য ব্যক্তি হিসেবে বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামুকে সংসদে পাঠাতে চান। বর্তমানে সদর আসনের চারদিকে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরী হয়েছে। সবাই জানে আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং বিএনপি’র প্রতীকে ভোট দিলে সদরবাসীর কাঙ্খিত উন্নয়ন হবে। ### ২১-১২-২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ