শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

হাসিনা সরকার কখনোই কল্পনা করেনি যে রাজনীতির বাইরে থাকা তরুণরাই একদিন সামনে এসে দাঁড়াবে

ডেস্ক রিপোর্ট / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

জুলাই বিপ্লব’-এর এক বছর পূর্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২৪ সালের ১৮ জুলাইয়ের ঘটনাকে আখ্যা দিয়েছেন হাসিনা সরকারের শাসনামলের টার্নিং পয়েন্ট হিসেবে।

তিনি তার ফেসবুক টাইমলাইনে স্মরণ করেন সেই দিনটির কথা, যেদিন দেশের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী ছাত্র-পুলিশ সংঘর্ষ হয়। পোস্টে তিনি লেখেন-

“১৮ জুলাই ছিল হাসিনার শাসনের টার্নিং পয়েন্ট। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন বন্দুকের সামনে দাঁড়ায়, শহীদ হয় অনেকে, ঘটে দেশের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী ছাত্র-পুলিশ সংঘর্ষ।”

মির্জা ফখরুলের মতে, হাসিনা সরকার কখনোই কল্পনা করেনি যে রাজনীতির বাইরে থাকা তরুণরাই একদিন সামনে এসে দাঁড়াবে।

“হাসিনা সরকার ভাবতেই পারেনি, রাজনীতির বাইরে থাকা এই তরুণরাই হবে সবচেয়ে সাহসী। তারাই বুক পেতে রক্ত দিল, কিছুই চাইল না। তাদের বিদ্রোহ ভেঙে দেয় দেশের ভয়, রাস্তায় আনে মিডল ক্লাস-আপার মিডল ক্লাসকে,”—যোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, সেদিন থেকেই শেখ হাসিনা সরকারের পতনের সূচনা হয়েছিল, যা *৫ আগস্ট* কেবল আনুষ্ঠানিক পরিণতি পায়।

“সেই দিনেই পতন শুরু, ৫ আগস্ট ছিল কেবল আনুষ্ঠানিকতা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ