শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবীরকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ

ডেস্ক রিপোর্ট / ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদকে (এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, বাংলাদেশ সেনাবাহিনী) পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন বিভাগের প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার এ নিয়োগ প্রদান করা হয়।

এ প্রজ্ঞাপনে মেজর জেনারেল কবীর আহাম্মদের পাশাপাশি আরেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেনকেও (এসইউপি, এনডিসি, পিএসসি এবং চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ড) একই পদে নিয়োগ দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের ১৯ জুলাই (মঙ্গলবার) মেজর জেনারেল কবীর আহাম্মদকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে সামরিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এদিন, গণভবনে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন এসএসএফের মহা-পরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান ও জিপিআরের ডেপুটি কমানন্ড্যান্ট কর্নেল মোবারক হোসেন।

এ সময় শেখ হাসিনা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল কবির আহাম্মদের স্ত্রী ফাতেমা কবির, ছেলে ইসমাম আহমেদ ও মেয়ে আরিবা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ