শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

হাসিনার জন্য স্লোগান দেওয়াদের অর্থের বিনিময়ে ঢাকা শহরে পোস্টিং দিচ্ছেন শিক্ষা উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ৫৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার পুরোনো সরকারের পথে হাঁটবে না, তাদের শিক্ষাবান্ধব সরকার হওয়ার কথা ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছেন একজন প্রমোশন বান্ধব সরকার।

শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ্যে করে এসময় তিনি বলেন, এই সরকারের রুটিন অ্যাক্টিভিটি হচ্ছে পোস্টিং দেওয়া। কাদেরকে পোস্টিং দেওয়া ভালো ভালো? পুরানো ফ্যাসিস্ট আমলে যাদেরকে দেখেছি হাসিনার জন্য রাস্তায় এসে স্লোগান দিয়েছে, ঢাকা শহরে ভালো ভালো পোস্টিংয়ে তাদেরকে আবার অর্থের বিনিময়ে পদায়ন অব্যাহত রয়েছে।

বাড়ি ভাড়া ২০ শতাংশ হারে বৃদ্ধিসহ তিন দাবিতে আজ রবিবার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আপনি মন্ত্রণালয়ে যে বাদাম ও ফল-ফ্রুট খান প্রতিদিন সেই খরচের ন্যায় শিক্ষকরা বাড়ি ভাড়া চায়নি। ধরে নিচ্ছি ১২ হাজার ৫০০ টাকা তাদের বেতন। তার ২০ শতাংশ কত টাকা আসে? ২৫০০ টাকা আসে। আমি সাংবাদিক ভাইদের চ্যালেঞ্জ দিচ্ছি ঢাকা শহরের কোথাও এই টাকা দিয়ে বাসা ভাড়া নিয়ে দেখান। মফস্বলেও এই টাকা দিয়ে হবে না। সেই জায়গায় ৫০০ টাকা বাসা ভাড়া। সকালে তো নাস্তা করলেই ১৫০ টাকা লাগে। এক কাপ চায়ের দাম এখন ১০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ