শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

হাসিনার উচ্চারিত ‘রাজাকার’ শব্দই হয়ে ওঠে তার পতনের সূচনার স্লোগান

ডেস্ক রিপোর্ট / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ২০২৪ সালের জুলাই মাসে সারা দেশ উত্তাল ছিল। এই আন্দোলনকে দমাতে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকার তাদের পেটুয়া বাহিনী ছাত্রলীগ, যুবলীগের পাশাপাশি পুলিশ বাহিনীকে ব্যবহার করে। এদিকে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে নিহত হয়েছেন অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। শেষপর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে সেই বছরের আগস্টের ৫ তারিখ দুপুরে দেশ থেকে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা।

রাজাকার’ শব্দটি বর্তমানে বাংলাদেশে একটি বিতর্কিত শব্দ এবং এটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে। মূলত, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় যারা দেশের বিপক্ষে অর্থাৎ পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছিল, তাদের রাজাকার বলা হতো। তবে, সাম্প্রতিক সময়ে বিশেষ করে ছাত্রজনতার কোটা সংস্কার আন্দোলনে রাজাকার শব্দটি প্রতিবাদী স্লোগান হিসেবে ব্যবহৃত হয়েছে। কেননা দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের আন্দোলনে বন্ধ হওয়া কোটা প্রথা ২০২৪ সালের জুনে আবারও পুনর্বহাল করলে আন্দোলনে নামে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ সম্বোধন করলে তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্রসমাজ।

অনেকে মনে করেন , সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা, যিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে বহুবার ‘রাজাকার’ শব্দটি ব্যবহার করে প্রতিপক্ষকে নানাভাবে ট্যাগ দিয়েছেন, আঘাত করেছেন, আজ ইতিহাসের সেই শব্দেই যেন আঘাতপ্রাপ্ত স্বয়ং, তার বিদায়ের ঘণ্টাও বাজে এই শব্দ থেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ