শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ: প্রেস উইং

ডেস্ক রিপোর্ট / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

চিকিৎসা কাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া বার্তায় এই অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়েছে, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে, তাদের মরদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না, তাদের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আহতদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলেও বার্তায় বলা হয়।

নিখোঁজ স্কুলশিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের জন্য কিছু নম্বর দেওয়া হয়েছে। সেগুলো হলো—

মিলিটারি রেস্কিউ ব্রিগেড—01769024202

সিএমএইচ বার্ন ইউনিট—01769016019

সিএমএইচ ইমার্জেন্সি—01769013311

মাইলস্টোন স্কুলের অ্যাডমিন অফিসার—01814774132‬

ভাইস প্রিন্সিপাল—01771111766

এছাড়া, জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করলে সেখান থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ