হাজীরহাট থানা পুলিশের তৎপরতায় হারানো দুটি মোবাইল সেট উদ্ধার হয়েছে। ৯ সেপ্টেম্বর (সোমবার) ভুক্তভোগীদের হাতে হারানো মোবাইল দুটি ফিরিয়ে দেয় হাজীরহাট থানা পুলিশ।
পুলিশের তথ্য থেকে জানা যায়, হাজীরহাট থানার জিডি নং-৯৫৩,তাং-২৬-০২-২০২৫ খ্রিঃ মূলে মোঃ রোকনুজ্জামান সাফল্য’র হারানো Note 60x মোবাইল এবং জনৈক মোঃ বাবলু মিয়ার অভিযোগের ভিত্তিতে Samsung Galaxy M14 মোবাইল উদ্ধারের প্রক্রিয়া শুরু করে পুলিশ।
পরবর্তীতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় মোবাইল দুটি উদ্ধার করতে সক্ষম হয় হাজীরহাট থানা পুলিশ। অফিসার ইনচার্জ হাজীরহাট থানা উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করে।