শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

স্থানীয় রিপোর্ট / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান হাসেম আলীকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ। তিনি উপজেলার সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যার পর সানিয়াজান বাজার এলাকায় তাকে গ্রেফতার করে পুলিশ।

ইউপি চেয়ারম্যান হাসেম আলী হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও সানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ছিলেন।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, ঢাকা শাহাবাগ থানার একটি হত্যা মামলার আসামী হাসেম তালুকদারকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কোন মামলা রয়েছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।

উল্লেখ্য যে, ইউপি চেয়ারম্যান হাসেম আলী তালুকদার একসময় বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরে সময়ের পালাবদলে আওয়ামীলীগের রাজনীতিতে যোগদান করেন এবং নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করে সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ