শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন

হাকিমপুর হাসপাতালের চিকিৎসককে মারধরের ঘটনার মামলায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সহ ১০ জন গ্রেফতার

মোহাম্মদ লুৎফর রহমান, দিনাজপুর প্রতিনিধি / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

দিনাজপুরের হিলিতে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা দায়েরের ১ ঘন্টার মধ্যে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল মামুন সহ ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আসামীদেরকে ডিবির পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।এঘটনায় এলাকায় চাঞ্জল্যকর সৃষ্টি হয়েছে।

শুক্রবার ( ১  আগস্ট) দুপুরের পর জেলা সিভিল  র্সাজন ড.মোঃ আসিফ ফৈরদৌস দিক নির্দেশনায় ও উপজেলা সাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম এর উপস্থিতিতে ভুক্তভোগি ডা.মশিউর রহমান বাদী হয়ে ১৩ জনের নামে থানায় এজাহার দায়ের করেন। মামলা দায়েরেরর ১ ঘন্টার মধ্যে থানা ও ডিবি পুলিশের চৌকশ দল বিশেষ অভিযান চালিয়ে পৌর সেচ্ছাসেবক দলের আহ্ববায়ক আল মামুনসহ ১০ জনকে গ্রেফতার করেন। তৎক্ষনিক জেলা ডিবি পুলিশের মাধ্যমে গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে পেরণ করা হয়েছে বলে জানান থানা পুলিশ। হাকিমপুর থানা মামলা নং ০১।

আটককৃত ব্যাক্তিরা হলেন, পৌর শহরের মধ্যবাসুদেবপুর গ্রামের ওমর ফারুক(৪৫) ও তার স্ত্রী সুখি খাতুন(৩০), চন্ডিপুর এলাকার আল মামুন(৩৫), দক্ষিণবাসুদেবপুর এলাকার আমিরুল ইসলাম কদম(৪০), মধ্যবাসুদেবপুর এলাকার খোকন মন্ডল(৩৮), একই এলাকার শাওন(৩০), চন্ডিপুর এলাকার সাদ্দাম হোসেন(৩৬), ওয়াদুদ হোসেন(৩৬),আলতাব হোসেন রাজা(৪৫),ও আহসান হাবিবকে (৩৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানা পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গির আলম।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ৩১ জুলাই হাকিমপুর হাসপাতালের চিকিৎসক ডাঃ মশিউর রহমান সকাল ৮ ঘটিকা থেকে দুপুর পর্যন্ত দ্বায়িত্ব পালন করেন। এসময় আসামি ওমর ফারুক ও তার স্ত্রী সুখি খাতুন দীর্ঘ ১০-১২ দিন যাবৎ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ায় রিলিজ নেওয়ার কথা বলে ডাক্তার। এবিষয়ে বাকবিতন্ডা হয়। কিছুক্ষণ পরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল মামুন সহ ১০-১২ জন মিলে জরুরি বিভাগে ডাক্তার মারধর করে এবং এক পর্যায়ে তার মোবাইল কেড়ে নেয়। পরবর্তীতে উর্ধতন কতৃপক্ষের দিক নির্দেশনায় মামলা দায়ের করেন।

হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম জানান, জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা ও সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ মহোদয়ের পরামর্শে গত ৩১ জুলাই হাকিমপুর সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারপিঠের ঘটনায় ভুক্তভোগী ডাক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে থানা ও ডিবি পুলিশের চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ১০ জন আসামীকে গ্রেফতার করে ডিবি পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ