শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

মো. লুৎফর রহমান.হিলি(দিনাজপুর): / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

 

দিনাজপুরের হাকিমপুরে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যার অভিযোগ মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্দিগ্ধ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হাকিমপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক সরকার (৩০) কে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) গ্রেফতারকৃত আসামি কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী অফিসার এসআই মোস্তাফিজুর রহমান।

গ্রেফতারকৃত অনিক (৩০) হাকিমপুর হিলি পৌরসভার ১ নং ওয়ার্ড চন্ডিপুর এলাকার নিশিত সরকার এর ছেলে। অনিক সরকার নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানান পুলিশ।

গ্রেফতার বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থীকে আগুনে পুড়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখ সহ ৯০-১০০ জন অপরিচিত ব্যক্তির নামে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর ভাই। উক্ত মামলার আসামীদের আটক অভিযান অব্যাহত রয়েছে। হাকিমপুর থানার মামলা নং ০৭।

তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার সার্কেল এএসপি মহোদয়ের দিকনির্দেশনা, আমি ওসি মোঃ সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত)এস এম জাহাঙ্গীর আলম এর পরামর্শে মামলার তদন্তকারী অফিসার থানার এসআই মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস দল সোমবার গভীর রাতে হাকিমপুর হিলি পৌরসভার ১নং ওয়ার্ড চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুন্ধিগ্ধ আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক সরকার কে তার নিজ বাড়ী থেকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ