শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

হটাও ইউনূস, বাঁচাও দেশ’ কর্মসূচি পালন করতে গিয়ে ছাত্রদলের হাতে আটক ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্ট / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচি ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ পালন করতে গিয়ে প্রাইম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইনতে সাম হক রিওনকে আটক করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে থানায় সোপর্দ করা হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) বিকালে রাজধানীর মিরপুরস্থ প্রাইম বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র জানায়, প্রাইম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিওন ছাত্রলীগের কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম পালন করতে এসে বিশ্ববিদ্যালয়ে একত্রিত হওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় প্রাইম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

অভিযোগ রয়েছে, স্বৈরাচার হাসিনার নির্দেশে ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রাইম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়েছিলেন তিনি।

জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি নিষিদ্ধ সংগঠনের মিছিল–মিটিংসহ রাষ্ট্রবিরোধী নানা অপতৎপরতায় জড়িত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা, লুটপাটসহ নাশকতার ঘটনায় জড়িত ছিল এবং প্রাইম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ফেসবুক গ্রুপের এডমিনের দায়িত্বে ছিলেন।

এ বিষয়ে দারুসসালাম থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি পালন ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় প্রাইম বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রিওনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পরে তাকে কোর্টে চালান করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ