শিরোনাম
মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবসে দিনাজপুর হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় বিজিবি ও বিএসএফের

ডেস্ক নিউজ / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

 

আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ সদস্যরা।

বুধবার(২৬ মার্চ) বেলা সাড়ে ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার-সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে এই শুভেচ্ছা বিনিময় হয়।

বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অসীম মারাক  ও ভারতের ৭৯ বিএসএফ ব্যাটালিয়নের এসি রহিত শর্মার হাতে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করে। এসময় ফুলেল শুভেচছা জানান বিএসএফ।

বিজিবি হিলি আইসিপি চেকপোস্ট গেইটের কমান্ডার নায়েব সুবেদার এনামুল হক, নায়েব সুবেদার আবুল কালাম, বিএসএফের হিলি সিপি গেইটের ইন্সপেক্টর অতুল রায় সহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কোম্পানি  কমান্ডার অসীম মারাক বলেন, আজ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।

সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুই বাহিনী যেন তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষে দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে আমরা একেঅপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। দীর্ঘদিন ধরেই আমাদের হিলি সীমান্তে এ ধরনের রেওয়াজ চলে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ