শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

স্নাতকে সিজিপিএ-৩.৮৩ পেয়ে বিভাগে প্রথম ঢাবি ছাত্রদল নেতা সাব্বির

ডেস্ক রিপোর্ট / ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার মাস্টারদা সূর্যসেন হলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হাসান। তিনি স্নাতকে (অনার্স) সিজিপিএ-৩.৮৩ পেয়ে বিভাগে প্রথম হয়েছেন।

ঢাবি সুত্রে জানা যায়, মো. সাব্বির হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি স্নাতক প্রথম সেমিস্টারে জিপিএ-৩.৮৩, চতুর্থ সেমিস্টারে জিপিএ- ৪.০০ এবং সপ্তম সেমিস্টারে ৩.৮৮ সহ স্নাতক ফলাফলে সিজিপিএ-৩.৮৩ পান এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে উত্তীর্ণ হয়েছেন।

এ ছাড়াও তিনি মাস্টারদা সূর্যসেন হল সংসদের ছাত্রদল মনোনিত প্যানেলের সংস্কৃতি সম্পাদক প্রার্থী হিসেবে জয় লাভ করেন সাব্বির।

নিজের সাফল্যের বিষয়ে মো. সাব্বির হাসান বলেন, ‘সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার কাছে অশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া আলহামদুলিল্লাহ। জীবনে বহুদূর এগিয়ে যেতে চাই। দেশের জন্য কাজ করতে চাই। নতুন বাংলাদেশের যে স্বপ্ন মানুষ লালন করে, সেই বাংলাদেশ গড়তে নিজের জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ