শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

স্টেশন সংস্কারের দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ; সারাদেশের সাথে যোগাযোগ বন্ধ

ডেস্ক রিপোর্ট / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

রাজশাহীর চারঘাটে স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধের মাধ্যমে বিক্ষোভ করছে স্থানীয়রা। বুধবার (১১ জুন) সকাল থেকে উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে চলছে এ কর্মসূচি।

স্টেশনের দুই পাশে লাল নিশান দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে বিক্ষুব্ধরা। স্টেশন সংস্কার ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতিসহ বিভিন্ন দাবি তোলা হয়েছে। এতে, সারাদেশের সাথে রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ। আটকা পড়েছে খুলনার উদ্দেশ্যে যাত্রা করা সাগরদাঁড়ি এক্সপ্রেস, ঢাকাগামী মধুমতি, বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস।

এই বিক্ষোভের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদের ছুটি শেষে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ফেরা যাত্রীরা। তবে, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিক্ষুব্ধদের।

আন্দোলনকারীদের মধ্যে সুমন নামে একজন বলেন, রেলওয়ে স্টেশনটি অনেক পুরানো। ট্রেন থামবে বলে লাইন সংস্কার করা হয়েছে। কিন্তু একটি মাত্র নোকাল ট্রেন ছাড়া কোনো ট্রেন থামে না। এর আগে গত ১ মে স্টেশনে ট্রেন থামার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছিল। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ১ জুন থেকে ট্রেন থামানোর আশ্বাস দিয়েছিল। কিন্তু তারা কথা রাখেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ