শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

স্কুলের ফলকে আবু সাঈদের নাম বসিয়ে এলাকাবাসী বললেন, ‘এটা গর্বের অর্জন’

ডেস্ক রিপোর্ট / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদীর রায়পুরায় ‘শহীদ আবু সাঈদ স্কুল’ এর নাম ফলক উন্মোচন করা হয়েছে। স্কুলের নতুন নাম ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছে এলাকাবাসী ও স্থানীয়রা। প্রত্যন্ত অঞ্চলের ওই স্কুলটি এর আগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর মা আশরাফুন্নেছার নামে নামকরণ করা হয়েছিল।

সর্বশেষ সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ নামফলক উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শহীদের জীবন ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়। এসময় স্থানীয়রা জানান, বিদ্যালয়ের এ নামকরণ শুধু শিক্ষার্থীদের নয়, পুরো রায়পুরাবাসীর জন্য এক গর্বের অর্জন।

স্কুল সূত্রে জানা গেছে, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের নাম অমর করে রাখতে এ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নামকরণ করা হয়। শহীদ আবু সাঈদ দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী কণ্ঠস্বর ছিলেন। তার আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এই বিদ্যালয়ের নামকরণ স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীর জন্য গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর আগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর মা আশরাফুন্নেছার নামে ২০১৪ সালে উপজেলার মেথিকান্দা উত্তরপাড়ায় ‘আশরাফুন্নেছা পাবলিক স্কুল’নামে প্রতিষ্ঠানটি পরিচালনা হয়ে আসছিল।

রাজিউদ্দিন আহমেদ রাজু ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। দুই দফায় তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

এদিকে অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ আবু সাঈদের নাম দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্ম তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সৎ, সাহসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাবিবুর রহমান শাহীনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, উপজেলা কেন্দ্রীয় মিলন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সবুজ নন্দী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ