শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সীমান্তে বালুর ভেতর মিলল চিনি’র বস্তা

ডেস্ক নিভজ / ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

সিলেট ও সুনামগঞ্জে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় চিনি, মহিষ, মদ ও বাংলাদেশি রসুনসহ ১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির একটি টহল দল সুনামগঞ্জের ছাতক সীমান্ত এলাকা ছনখইর ও সিলেটের গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী এবং সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে সিলেট-তামাবিল মহাসড়ক এলাকায় থেকে চলন্ত ট্রাক ধাওয়া করে বালুবাহী ট্রাক তল্লাশি করে বালির স্তরের নিচ থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চিনি আটক করেছে।

এ ছাড়া একই দিন কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল, পশু ও মদ জব্দ করে বিজিবি। অভিযানে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৫৩৮ বস্তা বা ২৬ হাজার ৯০০ কেজি ভারতীয় চিনি, ১৬৭ বোতল ভারতীয় মদ ও ১ হাজার কেজি বাংলাদেশি রসুন এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১৬টি বড় আকারের মহিষ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯৫ লাখ ৩৮ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী এবং সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক মো. হাফিজুর রহমান কালবেলাকে বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পৃথক পৃথক অভিযানে প্রায় ২ কোটি টাকা দামের ভারতীয় বিভিন্ন জিনিস আটক করা হয়েছে। আটককৃত ভারতীয় মহিষ ও পণ্যগুলো স্থানীয় কাস্টমসে জমা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ