শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সিন্ডিকেটে জিম্মী মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মব সৃষ্টি করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে যোগদানে বাঁধা

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ৭২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

সিন্ডিকেটে জিম্মি হয়ে পড়েছে রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। অভিযোগ উঠেছে সিন্ডিকেটের সদস্যদের পছন্দ না হওয়ায় সদ্য পদায়ন হওয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ শামসুন্নাহারকে দূর্নীতিগ্রস্ত আখ্যা নিয়ে মব সৃষ্টি করে কর্মস্থলে যোগদানে বাঁধা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১ টায় সদ্য পদায়ন হওয়া মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ শামসুন্নাহার কর্মস্থলে যোগদান করতে আসলে ডাঃ এম.এ হালিম লাবলুর নেতৃত্বে কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ বহিরাগতরা মিলে মব সৃষ্টি করে ব্যারিকেড দিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়।

অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমানের নেতৃত্বে ডাক্তার ও কর্মচারীদের স্টাফসহ কয়েকশত স্থানীয় জনতাকে নতুন টিএইচও কে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। প্রায় দুই ঘন্টাব্যাপী পাল্টা পাল্টি স্লোগানের পরে সেনাবাহিনীর একটি টহল দল এসে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুন্নাহারকে নিরাপদে হাসপাতাল থেকে বাসায় পৌঁছে দেন।

অভিযোগ উঠেছে বিধি লঙ্ঘন করে একটানা ছয় বছর একই কর্মস্থলে থেকে সক্রিয় সিন্ডিকেট চক্র গড়ে তুলেছেন মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ এম.এ হালিম লাবলু। নিজ এলাকায় কর্মরত একাধিক কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় এই সিন্ডিকেট দিয়ে পুরো হাসপাতালটি অলিখিতভাবে নিয়ন্ত্রণ করছে ডাঃ এম.এ হালিম লাভলু। কর্মজীবনে সততার দৃষ্টান্ত স্থাপন করা কর্মকর্তা মোছাঃ শামসুন্নাহারের পদায়নের সংবাদ পেয়ে আতংকিত হয়ে কাল্পনিক অভিযোগ তুলে গত ৩০ সেপ্টেম্বর আন্দোলন শুরু করে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেয়। এঘটনায় চরম ভোগান্তিতে পড়েছে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ এম.এ হালিম লাবলু বলেন,হাসপাতালের চার্জে বর্তমানে আমি আছি। উনি পূর্বতন কর্মস্থলে দূর্নীতি করেছে। উনি যোগদান করলে এই হাসপাতালে দূর্নীতি ও অনিয়ম প্রতিষ্ঠা পাবে।তার বিরুদ্ধে সব স্তরের কর্মকর্তা কর্মচারী স্বপ্রোণিদিতভাবে আন্দোলন করছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা বলেন,আমি ঢাকায় মিটিংয়ে আছি। মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্দোলনের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

এবিষয়ে সদ্য পদায়ন হওয়া মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ শামসুন্নাহার জানান,আমার বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। পূর্বতন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেবুল হাসান তার সিন্ডিকেট দিয়ে আমাকে পরিকল্পিতভাবে হেনস্তা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ