শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সিন্ডিকেটে জিম্মি মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আবাসিক মেডিকেল অফিসারের রুমে তালা

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ৩৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, হাসপাতালটি এখন ডাঃ মোঃ আব্দুল হালিম লাবলুর নেতৃত্বাধীন সিন্ডিকেটের নিয়ন্ত্রণে জিম্মি হয়ে পড়েছে। চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এমনকি সাধারণ রোগীরাও এই সিন্ডিকেটের দাপটে চরম ভোগান্তিতে রয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) সকালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ মিজানুর রহমানের রুমে তালা ঝুলিয়ে দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, পূর্বদিন নবনিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ শামসুন্নাহারকে যোগদান থেকে বিরত রাখতে গুজব ও মব সৃষ্টি করা হয়। এ ঘটনায় নেতৃত্ব দেন হাসপাতালের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মোঃ আব্দুল হালিম লাবলু।

ডাঃ মিজানুর রহমান জানান, তিনি ডাঃ শামসুন্নাহারের যোগদানকে সমর্থন করায় তার রুমে তালা মেরে দেওয়া হয়। পরে তিনি নার্সদের কক্ষে বসে রোগীদের সেবা প্রদান অব্যাহত রাখেন।

সরেজমিনে দেখা যায়, আরএমও রুমে তালা ঝুলছে এবং হলরুমে ডাঃ লাবলু কর্মরত নার্স ও স্টাফদের নিয়ে সভা করছেন। এতে হাসপাতালে সেবা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে।

রোগী মঞ্জুর হোসেন জানান, আমি রক্ত দিতে এসেছিলাম, কিন্তু তিন দিন ধরে হাসপাতালে সেবা বন্ধ। আজকে দেখি ডাক্তার সাহেবের রুমে তালা দেওয়া। রোগীরা চরম ভোগান্তিতে পড়েছে।”

অভিযোগ রয়েছে, ইউএইচএফপিও ডাঃ রাশেবুল হোসেনের সঙ্গে মিলে ডাঃ আব্দুল হালিম লাবলু দীর্ঘদিন ধরে হাসপাতালকে কেন্দ্র করে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। তাদের বিরুদ্ধে কর্মকর্তাদের বদলি-বাণিজ্য, ঔষধ ক্রয়ে অনিয়ম, টেন্ডার ভাগাভাগি, অক্সিজেন ও ডায়েট সরবরাহে আত্মসাৎসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, বদলির আদেশ পেয়ে ডাঃ রাশেবুল ইসলাম স্থান ত্যাগের প্রস্তুতি নিলে লাবলু সিন্ডিকেট তাঁকে রক্ষা করতে উঠে পড়ে লাগে। নতুন পদায়নকৃত কর্মকর্তা ডাঃ শামসুন্নাহারকে কর্মস্থলে যোগ দিতে বাধা দেয় তারা।

ছয় বছর ধরে একই কর্মস্থলে অবস্থান এবং নিজ এলাকায় প্রভাব বিস্তারের কারণে ডাঃ লাবলু এখন হাসপাতালের আতঙ্কের নাম বলে দাবি করেছেন চিকিৎসক ও স্টাফরা। তাঁকে দ্রুত বদলির দাবি তুলেছেন তারা।

এ বিষয়ে রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা বলেন, তালা দেওয়ার বিষয়টি আমি জেনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ