শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

সিএসএ’র ভিপি হলেন ছাত্রদল কর্মী রিফাদ

ডেস্ক রিপোর্ট / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (সিএসএ) ভাইস প্রেসিডেন্ট (ডেমোক্রেসি অ্যান্ড পার্টিসিপেশন) পদে নির্বাচিত হয়েছেন নাটোর জেলা ছাত্রদল কর্মী শেখ রিফাদ মাহমুদ শেখ রিফাদ মাহমুদ। ভোটে ভারত, ঘানা, নাইজেরিয়া ও কেনিয়ার ৫ প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে তিনি কমনওয়েলথ সেক্রেটারিয়েটের ছাত্র বিষয়ক অফিসিয়াল সংস্থা কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট (ডেমোক্রেসি অ্যান্ড পার্টিসিপেশন) পদে নির্বাচিত হন।

নাটোর শহরের কানাইখালী এলাকার বাসিন্দা রিফাদ বর্তমানে রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা শেখ মো. রকিবুল ইসলাম নাটোরের সিংড়ার বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। বর্তমানে রিফাদ জাতিসংঘ যুব উপদেষ্টা পর্ষদ বাংলাদেশের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১১ ও ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধিদের অংশগ্রহণে আগামী তিন বছরের জন্য অ্যাসোসিয়েশনের মোট ১০টি নেতৃত্বস্থানীয় পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিটি দেশ থেকে একজন করে ডেলিগেট ভোট প্রদান করেন।

শেখ রিফাদ মাহমুদ বলেন, ‘আমি কমনওয়েলথভুক্ত সব দেশের শিক্ষার্থীদের জন্য একটি ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গণতান্ত্রিক অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষায় সমান সুযোগ প্রতিষ্ঠা সম্ভব। এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সামনে থেকে প্রতিনিধিত্ব করাই আমার প্রধান লক্ষ্য।

রিফাদ আরও বলেন, ‘সব শিক্ষার্থীর সুযোগ সমান নয়, অনেকেই আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খায়। আমি এমন উদ্যোগকে উৎসাহিত করব যেখানে শিক্ষার্থীরা পকেট মানি ও টিফিনের টাকা সঞ্চয় করবে এবং একে অপরকে সহায়তা করতে পারবে। যাতে কোনো শিক্ষার্থী কেবল অর্থের অভাবে তার শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে।’

রিফাদের বাবা অধ্যক্ষ শেখ রকিবুল ইসলাম বলেন, ‘রিফাদ নির্বাচিত হবে এটা আমার বিশ্বাস ছিল। রিফাদ কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এই আশা রাখি‌।’

নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, ‘আমরা দেখেছি

ছাত্রদল কর্মী শেখ রিফাদ মাহমুদ সবসময় নিজেকে ভালো কাজের সঙ্গে জড়িয়ে রাখার চেষ্টা করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে তার এমন বিজয়ে নাটোর জেলা ছাত্রদল আনন্দিত।

উল্লেখ্য, উল্লেখ্য, ২০১২ সালে মরিশাসে অনুষ্ঠিত কমনওয়েলথ শিক্ষামন্ত্রীদের ১৮তম সম্মেলনে সিএসএ-এর জন্ম হয়। সংগঠনটি শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা, উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া ও আর্থিক সহায়তা সহজতর করা, মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। বর্তমানে এটি কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ