শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

সিএনজিতে মাইক্রোবাসের ধাক্কা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে মারা গেল এক যাত্রী

ডেস্ক রিপোর্ট / ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে সিএনজির পিছনে মাইক্রোবাসের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এক যাত্রী আগুনে পুড়ে মারা গেছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি সড়কের উপজেলার নগরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহত সিএনজি চালক শান্তকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, একজন যাত্রী নিয়ে টাঙ্গাইল থেকে ছড়ে আসা একটি সিএনজি ভূঞাপুরের দিকে যাচ্ছিলো। বেলা সাড়ে ১১টার দিকে সিএনজিটি কালিহাতী উপজেলার নগরবাড়ি এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাস পিছনে ধাক্কা দেয়। এতে সিএনজিটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।

এসময় চালক শান্ত বাইরে বের হয়ে আসলেও ভিতরে আগুনে পুড়ে মারা যায় এক যাত্রী। খবর পেয়ে ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. স্বপন আলী বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে সিএনজিটি সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসের ধাক্কার পরপরই সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ