শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

মিঠাপুকুরে নারী দিবসে উদ্দীপন কর্তৃক শিক্ষাবৃত্তি প্রদান

বার্তা প্রতিবেদক মিঠাপুকুর / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

মিঠাপুকুর উদ্দীপন এর আয়োজনে আজ ৮ মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এস এস সি ও এইচ এস সি ১৮ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন । মিঠাপুকুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন , বেসরকারী সংস্থা উদ্দীপন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার “এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিসবটি পালিত হয়েছে। বেসরকারী সংস্থা উদ্দীপন উদ্যোগে এস এসসি ও এইচ এসসি শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়। উপজেলা কনফারেন্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী,উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এনামুল হক, বিএনপি নেতা সাজেদুর রহমান রানা, উপজেলা, প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃমনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ,বেসরকারী সংস্থা উদ্দীপনের আঞ্চলিক ব্যবস্থাপক পরিতোষ চন্দ্র বিশ্বাস,মিঠাপুকুর শাখা ব্যবস্থাপক সাজিদুর রহমান,হিসাব রক্ষক ভরত চন্দ্র মহন্ত,ও আহসান

হাবিব প্রমুখ।এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে।

সরকার নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ