শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান মারা গেছেন

ডেস্ক রিপোর্ট / ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেন তার ভাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনের সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক কন্যাসন্তান ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। সরওয়ার জাহান কয়েক বছর ধরে নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন।

১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারায় সম্ভ্রান্ত নিজাম পরিবারে জন্মগ্রহণ করেন সরওয়ার জাহান। তিনি বাংলাদেশ নৌবাহিনীর ১১তম প্রধান (২০০৭ থেকে ২০০৯ সাল) এবং প্রথম ভাইস অ্যাডমিরাল ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ