শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকার বারোটা বাজিয়ে দিয়েছেন: জ্বালানি উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকার বারোটা বাজিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীতে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, সড়ক ও রেলে ব্যাপক দুর্নীতি হয়েছে। এটা চেয়ারের দোষ না। এটা ব্যক্তির দায়, যে ওই চেয়ারে বসে।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকায় সড়ক নির্মাণ করে ওই এলাকার বারোটা বাজিয়ে দিয়েছেন।

তিনি বলেন, আমি দায়িত্ব নেয়ার পর তিন মন্ত্রণালয়ের অপ্রয়োজনীয় প্রকল্প বাদ ও ব্যয় কাটছাঁট করে ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয় করেছি

আগে ১৪ ডলারে এলএনজি আমদানি করা হত জানিয়ে এই উপদেষ্টা বলেন, এখন বাজার উন্মুক্ত করে দেয়ায় ১১ ডলার খরচ হচ্ছে।

তবে মানুষের যে প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকারের কাছে আমরা তা পূরণ করতে পারিনি, বলেন জ্বালানি উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ