শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে ৩ বছরের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি / ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুর থানায় এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ৩ বছর ধরে পলাতক থাকা পর গ্রেফতার করেছেন পুলিশ । তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ এক মাসের মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃত আসামির নাম সৈয়দ সামিউল ইসলাম (৩৬)। তিনি সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার গ্রামের মৃত সৈয়দ মনোয়ার হোসেনের পুত্র।

জানা যায়, তার বিরুদ্ধে গত ২০২২ সালে আদালতে দায়েরকৃত পারিবারিক দেনমোহর মামলায় গাইবান্ধা জেলা দায়রা জর্জ আদালতের সহকারী জর্জ (সাদুল্লাপুর) আবু রায়হান এর আদালতে ৩ মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করে। এ মামলার নম্বর ৫৬/২২। তবে রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিলেন। অবশেষে পুলিশের চেষ্টায় তাকে আইনের আওতায় নেওয়া হয়।

এ বিষয়টি নিশ্চিত করেন, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজ উদ্দিন জানান, দীর্ঘ চেষ্টার পর পুলিশ প্রযুক্তির ব্যবহার করে সফলভাবে পলাতক আসামিকে শনাক্ত করে গ্রেফতার করেন। আদালতের মাধ্যমে আজ সোমবার (৪আগস্ট) গ্রেফতারকৃত আসামি সামিউলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ