শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

ডেস্ক রিপোর্ট / ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী আইন ও বিধিসংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নির্বাচনী পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে ইসি বলেন, ‘আমাদেরও একটি কর্মপরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কার্যক্রম চলছে।’

তিনি বলেন, নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়।’

সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। সরকারের সঙ্গে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে।

নির্বাচনের দিনক্ষণ প্রসঙ্গে সিইসি আরও বলেন, নির্বাচনের রোডম্যাপ ও নির্বাচনের তারিখ নির্ধারিত সময় থেকে হয়তো স্বাভাবিকভাবেই কিছু দিন এগোতে বা পেছাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ