শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম; সমন্বয়ক আকাশসহ গ্রেফতার ৩

ডেস্ক রিপোর্ট / ১৮০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে আসাদুর রহমান আকাশসহ (২৪) তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শনিবার (৪ অক্টোবর) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আকাশ ছাড়া অন্য গ্রেপ্তাররা হলেন— মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিন (২৫)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে।

এরই ধারাবাহিকতায়, অদ্য ০৪ অক্টোবর ২০২৫ তারিখ ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী কর্তৃক ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত চাঁদাবাজ ও কিশোর গ্যাং এর পরিচালক আসাদুর রহমান আকাশ (২৪) এবং তার সহযোগী মোঃ ফরিদ উদ্দিন (২৬) ও মোঃ রবিনকে (২৫) গ্রেপ্তার করা হয়।

এতে আরও বলা হয়, গ্রেপ্তার সন্ত্রাসী চক্রের প্রধান আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীরা জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি ও বিভিন্ন বেআইনি কার্যক্রমের সাথে জড়িত ছিল। সম্প্রতি তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে মব সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রমের সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও তারা বিভিন্ন মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দায়ের এর মাধ্যমে বিপুল পরিমাণ চাঁদা আদায় ও মামলা বাণিজ্য করে আসছে। তাদের বিরুদ্ধে মব ভায়োলেন্স সৃষ্টির মাধ্যমে সাংবাদিকদের উপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ চলমান আছে, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ