শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

সংস্কার বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: আখতার

ডেস্ক রিপোর্ট / ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

জুলাই সনদ কার্যকর ও সংস্কার বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। আজ (সোমবার, ১১ আগস্ট) রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয় বাংলামটরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় তিনি নির্বাচনের বিষয়ে জানান, আইনশৃঙ্খলার যে পরিস্থিতি তাতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেয়ার মত পরিস্থিতি তৈরি করা সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। তবে আসছে নির্বাচনে কমিশন ইভিএম পদ্ধতি বাতিল ও ‘না ভোট’ ফেরানোর ব্যাপারটিকে এনসিপি ইতিবাচক ভাবে দেখছে।

এসময় তিনি জুলাই সনদ নিয়ে সরকারের রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা দরকার বলে মন্তব্য করেন। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করার দাবি জানান তিনি। এছাড়াও তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবার আগের জায়গায় ফিরে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ