শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে পোস্ট দেওয়ায় ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

ডেস্ক রিপোর্ট / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ফেসবুকে শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে পোস্ট দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং কিছু শিক্ষার্থী।

সোমবার (১৭ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

তিনি বলেন, মুহাম্মদ লাভলু মোল্লাহকে ফেসবুকে শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে পোস্ট দেওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং শিক্ষার্থীরা শাহবাগ থানায় সোপর্দ করেন।

পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, ‘আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর সাইফুদ্দীন আহমেদ গণমাধ্যমকে জানান, ‘সে (লাভলু মোল্লাহ) শেখ হাসিনার রায়ের পরে বলেছে, আই ডোন্ট কেয়ার। সে যেই হোক আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।’

লাভলু মোল্লাহকে প্রায় ৪ মাস আগে ফাইলে কারচুপি করার কারণে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ঢাবির মহসিন হল সংসদের সহ-সভাপতি (ভিপি) সাদিক শিকদার গণমাধ্যমকে জানান, ‘আজকে আদালতের রায়কে অবমাননা করে সে একটি স্ট্যাটাস দিয়েছে। যার কারণে তাকে আইনের হাতে সোপর্দ করা হয়েছে।’

এছাড়া, জুলাই আন্দোলনের সময় লাভলু মোল্লাহর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার ভবনে একটি মিছিল হয় বলেও জানান তিনি।

এবিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘লাভলুরে পুলিশের হাতে সোপর্দ করে এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে।’

জানা গেছে, গ্রেফতার লাভলু মোল্লাহ ছাত্রজীবনে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ