শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শুক্রবার রাতে ইসরাইলজুড়ে একযোগে ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ডেস্ক রিপোর্ট / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

ইসরাইলজুড়ে একযোগে অন্তত ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শুক্রবার ইরানের সামরিক বাহিনীর এই হামলায় তেল আবিব, জেরুজালেম এবং হাইফাসহ বিভিন্ন প্রান্তে লোকজন আহত হয়েছেন।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। এতে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি ও লোকজন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফা নগরীতে অন্তত দু’জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম বলেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহত ১৬ বছর বয়সী কিশোরের চিকিৎসা চলছে। হাইফায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওই কিশোর ছাড়াও ৫৪ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

জরুরি সেবা সংস্থার কর্মীরা ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলেও ক্ষেপণাস্ত্রের আঘাতে লোকজনের আহত হওয়ার খবর পেয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম খবর দিয়েছে।

টাইমস অব ইসরায়েল বলেছে, হাইফা ছাড়াও দক্ষিণাঞ্চলের বীরসেবাতেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পাশাপাশি জেরুজালেমেও অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সূত্র: টাইমস অব ইসরায়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ