শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে শেষ হলো মিঠাপুকুরের শিশু অধিকার সপ্তাহের অনুষ্ঠানমালা

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’ এবং ‘আমি কন্যা শিশু-স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্য নিয়ে মিঠাপুকুরে পালিত হলো বিশ্ব শিশু দিবস ও জাতীয় কন্যাশিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০২৫। উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে গত ৬ অক্টোবর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠান আজ ১২ অক্টোবর উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প বালাপাড়া ( বিডি-২১৭) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

রবিবার,সকাল ১০টায় শুরু হওয়া সমাপনী অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শিশুরা সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প বালাপাড়ার ম্যানেজার মি. শিমন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ, মিঠাপুকুরের সিনিয়র প্রজেক্ট অফিসার মো: নুরুন্নবী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এপির চাইল্ড প্রটেকশন অফিসার মারিয়া মালো একই সংস্থার স্পন্সরশীপ সিস্টেম অফিসার ঝিলিক রানী বর্মণ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির শিশু বিকাশ প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিম পারভেজ।

এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফোরামের প্রধান নির্বাহী মেহেদী হাসান মুরাদ।

সপ্তাহব্যাপী এই আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, পুস্তক প্রদর্শনী, যেমন খুশি তেমন সাজি, চিত্রাংকন, বক্তৃতা এবং ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা কার্যক্রমের আয়োজন করা হয়। এই আয়োজনে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ