শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টি বাগান, শিক্ষার্থীদের চাহিদা মিটছে সবজির 

ডেস্ক নিউজ : / ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

 

কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অনাবাদি পতিত জমিতে পুষ্টিবাগান গড়ে তুলেছেন কৃষি বিভাগ। এতে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি। উৎপাদিত এসব সবজি দিয়ে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চাহিদা মেটাচ্ছে।

এমন প্রকল্প গ্রহণ করায় এখন দৃষ্টি নন্দন এই পুষ্টিবাগান সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

উপজেলা থানাহাট ইউনিয়নের থানাহাট মদিনাতুল উলুম মাদ্রাসার সামনের অংশে পতিত অনাবাদি জমি এ বাগান গড়ে উঠেছে।

কৃষি বিভাগ জানায়, ২০২৪-২৫ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় থানাহাট মদিনাতুল উলুম মাদ্রাসায় পুষ্টিবাগান করা হয়েছে।

মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, পরিত্যাগ জায়গাটি পরিষ্কার করে শাকসবজি আবাদ করা হচ্ছে। তারা সময় পেলে পরিচর্যা করছেন। এতে করে উৎপাদিত সবজি দিয়ে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শাক সবজির চাহিদা অনেকটাই মেটানো সম্ভব।

চিলমারী উপজেলা কৃষি অফিসার প্রণয় বিষান দাস জানান, মাদ্রাসার সামনে পতিত জমিতে পুষ্টিবাগান স্থাপন করা হয়েছে৷ এখন এই বাগান সবার আগ্রহের জায়গা হয়ে দাঁড়িয়েছে। আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টিবাগান বাড়ানো হবে। এতে করে ওই স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের সবজির চাহিদা মেটানো যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ