শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পাঁচুয়া গ্রামের ওই বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ময়মনসিংহ জেলার বাসিন্দা বায়েজিদ হোসেন এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার নূরে আলমের ছেলে মাহিন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে পাঁচ বন্ধু উপজেলার পাঁচুয়া গ্রামে শাপলা তুলতে গিয়ে একটি নৌকায় ওঠেন। একপর্যায়ে নৌকাটি উল্টে গেলে সবাই পানিতে পড়ে যান। ঘটনাস্থলেই বায়েজিদ ডুবে মারা যান। অপর চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘বিলের পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘পাঁচুয়া বিলে একটি ছোট নৌকায় পাঁচজন শাপলা ফুল দেখতে গিয়েছিলেন। এ সময় নৌকাটি ডুবে গেলে স্থানীয়রা ছুটে এসে বায়েজিদকে মৃত অবস্থায় এবং মাহিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মাহিনকে মৃত ঘোষণা করেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ