শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

শনিবার সারা দেশে জাপার বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

দলীয় চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল করবে জাতীয় পার্টি (জাপা)। পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু প্রতিবাদ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৩০ মে) বিকেলে রাজধানীর কাকরাইলে পার্টির কার্যালযয়ের সামনে সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) রংপুরের বাসায় এনসিপিসহ বৈষম্যবিরোধী ছাত্ররা হামলা করে। ইটপাটকেল নিক্ষেপের পর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। পরে সেনাবাহিনী ও স্থানীয় জাপা নেতাকর্মীরা ঘটনাস্থলে আসলে হামলাকারীরা চলে যায়।

অবশ্য এনসিপি এ ঘটনার বিষয়ে অস্বীকার করেছে।

ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভের ডাক দেয় জাতীয় পার্টি। এতে পার্টির মহাসচিব ছাড়াও প্রেসিডিয়াম মেম্বার, কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাপা মহাসচিব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। বৈষম্যবিরোধী ও নতুন পার্টি এনসিপির ছেলেরা মব করছে। মানুষের কাছ থেকে চাঁদা নিচ্ছে। মানুষের নিজের বাসাতেও নিরাপত্তা নেই। এ পরিস্থিতির উন্নতি ঘটাতে হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র ও প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানান চুন্নু।

সরকারের বৈধতা প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো সরকার নেই। রাষ্ট্রপতি সাময়িক রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য তিনি তার উপদেষ্টা নিয়োগ দিতে পারে, নট অন্তর্বর্তীকালী সরকার। তবে যেভাবেই হোক আমরা সাধারণ জনগণ তাদেরকে ক্ষমতায় বসিয়েছিল-একটা ভালো শাসন ব্যবস্থা ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার জন্য। তিনি একটি নতুন দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, ক্ষমতায় আনতে চাচ্ছেন। কিন্তু সাধারণ জনগণ তা কিছুতেই মেনে নিবে না।

নির্বাচন প্রসঙ্গে মুজিবুল হক বলেন, বিএনপিসহ কিছু রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। আমরা একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমুলক নির্বাচন এ সরকারের কাছে পাবো বলে বিশ্বাস করিনা। সে আস্থা আমাদের নেই, সাধারণ মানুষের নেই।

সভা থেকে শনিবার (৩১ মে) দেশের জেলা ও প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন পার্টির মহাসচিব। এরপর প্রতিবাদ সভা থেকে বিক্ষোভ মিছিল করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ