শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

লীগের ওপর সকল ধরনের মব জায়েজ হল : জেআরএ

ডেস্ক রিপোর্ট / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জুলাই রেভ্যুলশনারি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, ‘লীগের ওপর সকল ধরনের মব, সকল জায়গাতে জায়েজ হল’।

সোমবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে দেওয়া পোস্টে বলা হয়, ‘‘লীগের যারা আমাদের নেতাদের ওপর হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে সেখানকার কনস্যুলেট যদি দ্রুত সময়ে এই মবের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, এখন থেকে আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে যেখানে আওয়ামী লীগ পাওয়া যাবে, সেখানেই ডিম থেকে শুরু করে সকল ধরনের ‘মব’ হবে।’’

পোস্টে আরো বলা হয়, ‘লীগের ওপর সকল ধরনের মব, সকল জায়গাতে জায়েজ হল।

আওয়ামী সন্ত্রাসীরা যারা বিদেশে এসব করছে তাদের বিস্তারিত এবং দেশে তাদের কী অবস্থা এসব বিষয়ে আমাদের জানান।’

প্রসঙ্গত, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ করে ডিম নিক্ষেপ করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ