শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

লিচুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ডেস্ক রিপোর্ট / ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

লিচুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ (২৩) বগুড়া জেলার শাহজাদপুর উপজেলার মন্ডলপাড়া গ্রামের রাসেল মন্ডলের ছেলে।

আহত ব্যক্তি একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে মুমিন (৩৮)।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলের দিকে ট্রাকভর্তি লিচু নিয়ে ঢাকায় যাচ্ছিল। একই সময় আসাদ পরিবহন নামের একটি বাস যাত্রী নিয়ে দিনাজপুরের দিকে যাচ্ছিল।

পথে বেলডাঙা মোড়ে দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও সহকারী চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাহাজুল ইসলাম জানান, নিহত ব্যক্তি হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

বুকে এবং মাথায় গুরুতর আঘাত লেগেই তার মৃত্যু হতে পারে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় আব্দুল হামিদ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ