শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

লালমনিরহাট সীমান্তে উত্তেজনা, বিজিবির সাথে পাহারায় গ্রামবাসি

ডেস্ক নিউজ : / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫

লালমনিরহাটের তিন উপজেলার পাঁচ সীমান্তপথ দিয়ে একযোগে অন্তত ৩৮ জন ভারতীয় নাগরিককে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে, সীমান্ত জুড়ে শুরু হয় উত্তেজনা।

বিজিবি ও স্থানীয়রা জানান, বুধবার (২৮ মে) ভোরে আদিতমারী উপজেলার দুর্গাপুরের চওড়াটারি সীমান্ত দিয়ে ১৩ জন, হাতীবান্ধার বনচৌকি দিয়ে ৬ জন এবং পাটগ্রামের আমবাড়ি, পঁচা ভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে আরও ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির বাধায় তারা সীমান্ত পার হতে পারেনি। ফলে পুশইনের শিকার নারী, পুরুষ, শিশুসহ অন্তত ৩৮ জন বর্তমানে ভারতীয় ভূখন্ড কাঁটাতারের ওপারে খোলা আকাশের নিচে অবস্থান করছে। সীমান্তে এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি ও বিএসএফ উভয় বাহিনী।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদি ইমাম জানান, দূর্গাপুরের চরড়াটারি সীমান্ত দিয়ে ১৩ জনকে ভোরের দিকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে পড়ে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। বিএসএফ কাঁটাতারের গেট খুলে যাদের বাংলাদেশে পাঠাতে চেয়েছিল, তারা সবাই ভারতের আসাম রাজ্যের বাসিন্দা। এ ঘটনায় পতাকা বৈঠকের আহŸান জানানো হয়েছে।

তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মুজাহিদ মাসুম জানান, পাটগ্রামের একাধিক সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে স্থানীয় বাসিন্দা ও বিজিবি ঠেকাতে তৎপর রয়েছেন। বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকাজুড়ে টহল জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ