শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

লালমনিরহাট সীমান্তের পূজা মণ্ডব পরিদর্শন করেন বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক

আরিফুল ইসলাম আরিফ, প্রতিনিধি লালমনিরহাট (সদর) / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

সীমান্তের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দুর্গাপূজার সময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সন্ধ্যায় লালমনিরহাট জেলার সীমান্তবর্তী পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক, উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তিনি জেলার মোগলহাট হরিবাসর সার্বজনীন দুর্গা মন্দির ও দুরাকুটি দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনে যান। পূজার নিরাপত্তা ও সার্বিক পরিবেশ বিষয়ে খোঁজখবর নেন এবং উপস্থিত পূজা উদযাপন কমিটির সদস্য ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল জাহিদুর রহমান বলেন,

সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজা মণ্ডপসমূহে নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও বিজিবি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রতিমা বিসর্জনের আগ মুহূর্ত পর্যন্ত এই নজরদারি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এবছর মোট ১৪৫টি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপেই বিজিবির টহল দল মোতায়েন রয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।

এসময় স্থানীয় প্রশাসন, পূজা উদযাপন পরিষদ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিবি’র এ কার্যক্রমকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ