শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

লালমনিরহাট বাউরা হোসনাবাদ সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৭ ভারতীয় নাগরিককে পুশ-ইন

মুর্শিদ পাটগ্রাম প্রতিনিধি :: / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ সীমান্তের ৮২ নং সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ৭ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ভোর রাতে ওই ৭ জন নাগরিককে বাংলাদেশ সীমান্তে ঢুকিয়ে দেয় বিএসএফ। হঠাৎ করে সীমান্তবর্তী এলাকায় অচেনা লোকজন দেখতে পেয়ে স্থানীয়রা তাদের আটক করে এবং বিষয়টি বিজিবিকে জানায়।

স্থানীয় একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, “ভোররাতে হঠাৎ আমরা কিছু লোক দেখতে পাই। পরে জানতে পারি, ওরা ভারতীয় নাগরিক এবং তাদের বিএসএফ এখানে পাঠিয়ে দিয়েছে।”

বিষয়টি নিয়ে বাউরা বিওপি’র সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “ঘটনার বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এদিকে এই ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পুশ-ইনকৃত ব্যক্তিরা কারা এবং কেন তাদের বাংলাদেশে পাঠানো হলো—তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে বিজিবি ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ