শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

লালমনিরহাটে হত্যা মামলার আসামি আ.লীগ নেতা রাশেদ গ্রেফতার

ডেস্ক নিউজ / ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ ওরফে মুন্সী রাশেদুল হাসান রাশেদকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাশেদকে ঢাকার লালবাগ থানায় গণহত্যা, মিরপুর থানায় হত্যাচেষ্টার দুইটি মামলায় ও লালমনিরহাটের তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রাশেদুল হাসান রাশেদ খোর্দ্দসাপটানা এলাকার হাসান আলীর ছেলে এবং লালমনিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর।

লালমনিরহাট সদর থানা ওসি নুরুন্নবী বলেন, লালমনিরহাট জেলা বিএনপি অফিস ভাঙচুর, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি পার্টি অফিস ভাঙচুর ও মহেন্দ্রনগর দোকানপাট ভাঙচুর মামলায় তাঁকে গ্রেফতার দেখায় পুলিশ। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই গণহত্যার ঘটনায় ঢাকা লালবাগ থানায় হত্যা মামলা এবং মিরপুর থানায় হত্যা চেষ্টায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি আওয়ামী লীগ নেতা রাশেদ। তিনি দির্ঘদিন থেকে পলাতক ছিলেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ