শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর হত্যার অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের দৈয়ারটারী মেম্বার পাড়া এলাকায় শনিবার সকালে এই ঘটনায় ঘটে।

এ নিহত গৃহবধূর নাম এ্যামি আক্তার। এ অভিযুক্ত ব্যক্তি হাসিবুল ইসলাম তাঁর স্বামী হাসিবুল।

বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। হাসিবুল স্থানীয় মোজাফফর হোসেনের ছেলে এবং পেশায় একজন হাফেজ। তাদের সংসারে একটি ৭ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিয়ের প্রায় দুই বছর ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ও মনোমালিন্য চলছিল। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে আজ সকালে ঈদের নামাজের আগ মুহূর্তে ফাঁকা শ্বশুর বাড়িতে স্ত্রী এ্যামি আক্তারকে ছুরিকাঘাত করে হত্যা করেন হাসিবুল ইসলাম। এরপরে কৌশলে পালিয়ে যান।

ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ