শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

লালমনিরহাটে সাংবাদিককে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

স্থানীয় রিপোর্ট / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢগাছ গ্রামে হেলাল হোসেন কবির নামের এক সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে শনিবার (৯ আগস্ট) রাতে এ হামলার ঘটনা ঘটে।

সাংবাদিক কবির ‘আলোর মনি’ নামের স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার নির্বাহী সম্পাদক। এ ঘটনায় সোহরাব আলী নামে একজনকে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

সাংবাদিক হেলাল হোসেন কবির বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, পেশাগত কাজে লালমনিরহাট শহরে যাওয়ার জন্য রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়া মাত্রই পূর্বপরিকল্পিতভাবে একই এলাকার মকবুল হোসেন ও তার চার ছেলেসহ স্বজনরা ওই সাংবাদিককে আটকে লাঠি ও রড দিয়ে মারধর শুরু করে।

একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। এ সময় সাংবাদিক হেলাল হোসেনের চিৎকারে তার মা সামসুন্নাহার বেগম লুসি এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।

পরে স্থানীয়রা এগিয়ে এসে মা ও ছেলেকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালে চিকিৎসাধীন হেলাল হোসেন কবির অভিযোগ করেন, ‘আমি যখন রাতে বাড়ি থেকে বের হই, তখন ওত পেতে থাকা আসামিরা অস্ত্র নিয়ে হামলা চারিয়ে আমাকে মারধর করে। বাঁচাতে এলে আমার মাকেও মারধর করা হয়। হামলাকারীরা শুক্রবার রাতে আমাকে ফোন করে হুমকিও দিয়েছিল। আমি তাদের বিরুদ্ধে দুই মাস আগে থানায় জিডি করেছিলাম।’

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি মো. নুরন্নবী বলেন, ‘খবর পেয়ে মারাত্মক আহত অবস্থায় হেলাল হোসেন কবিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে এর আগেও থানায় জিডি করায় আমরা হেলালের পক্ষে আদালতে প্রসিকিউশন দিয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ