শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

লালমনিরহাটে রথযাত্রায় চোর চক্রের ৫ নারী আটক

স্থানীয় রিপোর্ট / ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

লালমনিরহাটে রাধা গিরিধারী ইসকন মন্দিরের রথযাত্রা মহোৎসবে শাখা-সিঁদুর পরে হিন্দু নারীর বেশ ধরে প্রবেশ করে নারী চোরচক্র। ভিড়ের মধ্যে স্বর্ণালংকার ও টাকা-পয়সা হাতিয়ে নিতে এসেছিল তারা। তবে শেষ রক্ষা হয়নি।

ধর্মীয় অনুষ্ঠানে আচরণে অসংগতি ধরা পড়লে সন্দেহ হয় ভক্তদের। একপর্যায়ে ধরা পড়ে পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

শুক্রবার (২৭ জুন) দুপুরে সদরের রাধা গিরিধারী ইসকন মন্দিরের রথযাত্রা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক নারীরা সবাই ময়মনসিংহের মুক্তাগাছা থানার কলতাপাড়া এলাকার বাসিন্দা। তারা হলেন, লিপি আক্তার, রোসা খাতুন, বুশ নাহার, শিল্পী ও রেজিনা খাতুন।

জেলা ইসকন সভাপতি মহাকৃষ্ণ প্রেমদাস জানান, এ চক্রটি হিন্দু নারীর বেশে ঢুকে পড়েছিল মন্দির এলাকায়। মহিলাদের সঙ্গে মিশে গয়না লুট করতে এসেছিল। গত বছরেও এমন একটি চক্র ধরা পড়েছিল বলেও জানান তিনি।

লালমনিরহাট সদর থানার তদন্ত কর্মকর্তা বাদল কুমার জানান আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ