শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

লালমনিরহাটে ব্যবসায়ীদের ওপর হামলা, ১৭ দোকানে ভাঙচুর-লুটপাট

ডেস্ক নিউজ / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

লালমনিরহাটে পূর্ববিরোধের জেরে ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করে ডাকাতি করার ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ব্যবসায়ীরা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

সোমবার (১৭ মার্চ) রাত ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার হাজরানিয়া বাজারে এ ঘটনা ঘটে।

এদিন ১৭টি দোকান ভাঙচুর ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। এ সময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী ও পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন—মোজাম খা, মশিউর রহমান, ইসমাইল হোসেন, রবিউল ইসলাম, মতিউল ইসলাম ঝন্টু, মকসুদার রহমান, জিয়ারুল ইসলাম, আব্দুর রশিদ, রিয়াজুল ইসলাম, বুলু মিয়া, ভুট্টা, জাহাঙ্গীর হোসেন, একাব্বর মিয়া, ফরিদুল ইসলাম, আবু সায়েম, নয়ন মিয়া।

আহত ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, হামলাকারীরা হঠাৎ আমাদের দোকানে আক্রমণ চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে। এ অবস্থায় পরিবার নিয়ে কীভাবে ঈদ পালন করব বুঝতে পারছি না।

মুদি ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে বাজারে কথা কাটাকাটি হয়। এই কারণে দোকানগুলোতে হামলা করে লুটপাট করবে—এটা কখনোই ভাবিনি। দোকানের মালামালসহ যে ক্ষতি হয়েছে এটি বলার মতো নয়। আমরা হামলাকারীদের দ্রুত বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ