শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

লালমনিরহাটে বিয়ে করে ফেরার পথে বরের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ে করে ফেরার পথে স্ট্রোক করে জাহিদুল ইসলাম (২২) নামে এক নব বিবাহত যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে নব বিবাহিত বর ও কনে ফেরার পথে উপজেলার তুষভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে

নিহত জাহিদুল ইসলাম কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।স্থ নীয়রা জানায়, বাড়িতে বিয়ের অনুষ্ঠানিকতা শেষ করে আত্নীয় স্বজনসহ কনের বাড়ি যাওয়ার প্রস্তুতি নেয় বর জাহিদুল। সন্ধ্যায় বর যাত্রী কালীগঞ্জের চৌধুরীর হাট এলাকায় কনের বাড়িতে যায়। বিয়ে পড়ানো শেষে নববধূ নিয়ে ফেরার পথে জাহিদুল ইসলাম তুষভান্ডার বাজার পার হয়ে রাস্তায় অসুস্থ হয়ে পরে। পরে বর যাত্রীরা তাকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

কাকিনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য মোঃ শাহাবুদ্দিন জানান, ঘটনাটি শুনে সেখানে গ্রাম পুলিশ পাঠিয়েছিলাম। গতরাতে বিয়ে করে ফেরার পথে নব বিবাহ বর জাহিদুলের অসুস্থ অবস্থায় মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানায়, নব বিবাহিত যুবকের মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তের পর পুরো ঘটনা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ